1 Day’s Salary Deduction for 3 Days’ Late – What Does the Law Say?

single course 2

বাংলাদেশে এখনো একটি প্রচলিত প্যাকটিস দেখা যায়:

কোন কর্মী যদি মাসে ৩ দিন দেরিতে অফিসে আসেন, তাহলে তার ১ দিনের বেতন কেটে নেওয়া হয়, অথবা ১ দিনের ছুটি অ্যাডজাস্ট করা হয়।

✅ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা-১২৬ অনুযায়ী: যতটুকু সময় কর্মী দেরিতে কাজে যোগদান করবেন, কেবল ততটুকু সময়ের মজুরি কর্তন করা যাবে।

★ অর্থাৎ, মাসে ৩ দিন দেরি করলেই ১ দিনের বেতন কেটে নেওয়ার যে প্যাকটিস, তা আইনসম্মত নয়। 🧮 তাহলে কর্তনের হিসাব কীভাবে করবেন?

  • ধরি, কর্মীর মূল বেতন: ৳৭,০০০
  • অফিস টাইম: দিনে ৮ ঘণ্টা ⏱️
  • তিন দিনে লেইট/দেরি করেছে ২ ঘণ্টা

Step-by-step:

  • ৭,০০০ ÷ ৩০ = ১ দিনের মজুরি = ৳২৩৩.৩৩
  • ২৩৩.৩৩ ÷ ৮ = ১ ঘণ্টার মজুরি = ৳২৯.১৬
  • যদি কেউ ২ ঘণ্টা দেরি করে, তাহলে কর্তন হবে: ২ × ২৯.১৬ = ৳৫৮.৩২

🔹 কোনোভাবেই পুরো দিনের মজুরি কেটে নেওয়ার সুযোগ নেই, যদি না সে পুরোদিন অনুপস্থিত থাকে।

★ আর অনুপস্থিতির জন্য কর্তনের হিসাব করতে হবে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর বিধি-১১৫ অনুসারে।

📢 এই বিষয়টা HR পেশাজীবীদের জানানো জরুরি-
আইনের ব্যাখ্যা জানা না থাকলে, কোম্পানির প্রচলিত ভুল নিয়মই একসময় রীতি হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

বাংলাদেশে এখনো একটি প্রচলিত প্যাকটিস দেখা যায়: ✅ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা-১২৬ অনুযায়ী: যতটুকু সময় কর্মী দেরিতে কাজে...